Tuesday, 13 February 2024

জাপানি দুই শিশু: যে যাঁর সঙ্গে আছে, সে তাঁর সঙ্গেই থাকবে

 



     জাপান থেকে আসা দুই শিশুর মধ্যে বর্তমানে বাংলাদেশে জাপানি মা এরিকো নাকানোর কাছে থাকা বড় মেয়েটি তাঁর কাছেই থাকবে। আর বাংলাদেশে বাবার কাছে থাকা মেজ মেয়েটি তাদের বাবা ইমরান শরীফের কাছেই থাকবে। তবে এই দম্পতির তিন সন্তানই তাদের বাবা ও মায়ের সঙ্গে দেখা ও সময় কাটানোর সুযোগ পাবে।

বিচারপতি মামনুন রহমানের একক হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।

বাংলাদেশি বংশোদ্ভূত বাবা ইমরান শরীফ ও জাপানের নাগরিক মা এরিকো নাকানোর তিন মেয়ের মধ্যে ছোটটি বর্তমানে জাপানে নানির কাছে রয়েছে।

শিশুরা কার হেফাজতে থাকবে, এ নিয়ে বিচারিক আদালতের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে শিশুদের বাবার করা পারিবারিক আপিল নামঞ্জুর করে গত বছরের ১২ জুলাই রায় দেন ঢাকার জেলা জজ আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন (সিভিল রিভিশন) করেন বাবা ইমরান। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ২৩ জুলাই হাইকোর্ট রুলসহ আদেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল আংশিক চূড়ান্ত ঘোষণা করে আজ রায় দেওয়া হয়।  

No comments:

Post a Comment

জাপানি দুই শিশু: যে যাঁর সঙ্গে আছে, সে তাঁর সঙ্গেই থাকবে

        জাপান থেকে আসা দুই শিশুর মধ্যে বর্তমানে বাংলাদেশে জাপানি মা এরিকো নাকানোর কাছে থাকা বড় মেয়েটি তাঁর কাছেই থাকবে। আর বাংলাদেশে বাবার ক...